Logo

কটিয়াদীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
১৮ মে, ২০২৬, ১৫:২১
কটিয়াদীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) রাতে উপজেলার মুমুরদিয়া ও গচিহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কটিয়াদী মডেল থানা-পুলিশ মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় এলাকায় অভিযান চালায়। এ সময় ২০টি ইয়াবাসহ মো. রুবেল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মুমুরদিয়া ইউনিয়নের মৃত তোতা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

একই রাতে রাত সোয়া ৯টার দিকে গচিহাটা ইউনিয়নের কৈতরীপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাড়ির সামনে থেকে ২১টি ইয়াবাসহ মো. সুমন মিয়া (২৬) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ জানায়, তল্লাশির সময় সুমনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। কটিয়াদীকে মাদক ও অপরাধমুক্ত করতে অভিযান আরও জোরদার করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD