Logo

লালমনিরহাটে যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ২৪ জন

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৯ মে, ২০২৬, ১১:৩৮
লালমনিরহাটে যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ২৪ জন
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া অপেক্ষমান রাখা হয়েছে আরও ৪ জনকে।

বিজ্ঞাপন

“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে সামনে রেখে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রম লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। পুরো নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শুরু থেকে শেষ পর্যন্ত নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখেন।

বিজ্ঞাপন

গত ১৮ মে মৌখিক পরীক্ষা শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২৪ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ৪ জনকে অপেক্ষমান রাখা হয়। পরে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কুড়িগ্রামের থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেলের মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল লালমনিরহাটের এ কে এম ফজলুল হকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD