Logo

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার পর কেটে নিয়ে গেছে হাত

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
১৯ মে, ২০২৬, ১২:২০
বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার পর কেটে নিয়ে গেছে হাত
প্রতীকী ছবি।

বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলার পর দুর্বৃত্তরা তার একটি হাত কেটে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) ওই গ্রামের ওহেদ শেখের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির কাছে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যান। নিহত মিঠুর ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

বিজ্ঞাপন

নিহতের ভাই মিজান শেখ জানান, তারা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে গেছে।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD