সিরাজগঞ্জে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক

ইসমাইল হোসেন : সিরাজগঞ্জে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা। পরে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের বাজার স্টেশন এলাকা থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
কর্মসূচিগুলোতে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিরাজগঞ্জের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে সিরাজগঞ্জে কর্মরত রিপোর্টাররা অংশগ্রহণ করেন।








