Logo

‎লালমনিরহাটের বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৩ মে, ২০২৬, ১৩:৪৬
‎লালমনিরহাটের বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ
ছবি: সংগৃহীত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পৃথক অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ মে) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকায় এবং রাতে লালমনিরহাট সদর উপজেলার চওরাটারী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

‎বালারহাট ও মোগলহাট বিওপির টহল দল অভিযানের সময় মোটরসাইকেলযোগে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা মোটরসাইকেল ও মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

‎পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৩৬ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ২ লাখ ৫ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞাপন

‎এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

‎লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও আপসহীন। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD