Logo

জীবননগরে বেড়েছে তালের শাঁসের কদর

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৩ মে, ২০২৬, ১৫:১৮
জীবননগরে বেড়েছে তালের শাঁসের কদর
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মৌসুমি ফল তালের শাঁসের চাহিদা ও কদর এখন ব্যাপকভাবে বেড়েছে। গরমের তীব্রতায় স্থানীয় বাজার ও হাটগুলোতে ভিড় বাড়ছে এই শীতল ও সুস্বাদু ফলকে ঘিরে।

বিজ্ঞাপন

উপজেলার বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড়, ফুটপাত ও পাড়া-মহল্লায় ভ্রাম্যমাণভাবে তালের শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে। বিক্রেতারা কাঁচা তাল কেটে মুহূর্তেই শাঁস বের করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালের শাঁস বিক্রেতা আলাউদ্দীন জানান, মৌসুমে প্রতিদিন তিনি বিভিন্ন এলাকা থেকে তাল সংগ্রহ করে বিক্রি করেন। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ কাদি তাল বিক্রি হয় বলে তিনি জানান। এতে মৌসুমভিত্তিক আয় করে সংসারে কিছুটা স্বচ্ছলতা আসে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

স্থানীয় বিক্রেতাদের মতে, প্রতিটি তালে সাধারণত ২ থেকে ৩টি শাঁস থাকে এবং প্রতিটি তাল ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদা বেশি থাকায় অনেক সময় ক্রেতাদের দ্রুত সেবা দিতে অতিরিক্ত সহকারী রাখতে হচ্ছে বলেও জানান তারা।

আন্দুলবাড়ীয়া গ্রামের ক্রেতা লিটন মির্জা বলেন, গরমে তালের শাঁস শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, তবে এবার দাম কিছুটা বেশি।

বিজ্ঞাপন

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এ বছর তালের ভালো ফলন হয়েছে এবং নতুন করে তালগাছ রোপণের আগ্রহও বাড়ছে। বজ্রপাত প্রতিরোধে রাস্তার ধারে ও খালের পাড়ে তালগাছ রোপণে কৃষি অফিস ও বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD