Logo

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
২৩ মে, ২০২৬, ১৫:৫০
পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
ছবি: সংগৃহীত

পিরোজপুরে কুরআনের ১৫০ জন হাফেজকে সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) সকাল ৯টায় স্থানীয় ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা, পাগড়ি, কুরআন ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

বিজ্ঞাপন

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিউদ্দিন মাসুম এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল হাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. এমরান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাফেজরা অংশ নেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সমাজে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও হাফেজরা প্রয়াত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করেন।

জেবি/আরএক্স/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD