কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে গুলি, আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে বিএনপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।
বিজ্ঞাপন
রবিবার সকাল ১১টার দিকে আদালত ভবনের দক্ষিণ পাশের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মহিউদ্দিন ও রনি নামে দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার আদালতে একটি মামলায় হাজিরা শেষে সহযোগীদের নিয়ে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
বিজ্ঞাপন
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
এদিকে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।








