Logo

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

profile picture
উপজেলা প্রতিনিধি
নগরকান্দা, ফরিদপুর
২৪ মে, ২০২৬, ১১:৩৭
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

জানা যায়, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বিআরটিসি বাস। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ৫ জনের মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত কারো নাম-ঠিকানা জানা যায়নি।

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধারের কাজ করেছে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD