Logo

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

profile picture
জেলা প্রতিনিধি
বান্দরবান
২৪ মে, ২০২৬, ১৭:৪১
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকে মং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং।

স্থানীয়দের বরাতে জানা যায়, সীমান্ত এলাকার কৃষিজমি পরিচর্যার জন্য ওই তিনজন প্রায়ই সেখানে যাতায়াত করতেন। রোববার দুপুরে জমিতে গেলে হঠাৎ স্থলমাইন বিস্ফোরণে তারা নিহত হন।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD