Logo

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩০ মে, ২০২৬, ১১:৩৫
ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) সকালে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিতে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে সৃষ্টি হওয়া যানজট নিরসনে কাজ শুরু করে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD