৯ ঘণ্টা পর স্বাভাবিক হলো খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী মালবাহী ট্রেনের কয়েকটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে ৩টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন
রবিবার (৭ জুন) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন: লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিন ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। পরে খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কার্যক্রম শুরু করে। প্রায় ৯ ঘণ্টার পর বিকেল সাড়ে ৩টা দিয়ে সেগুলো উদ্ধার করা হলে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
বিজ্ঞাপন
এর আগে, রবিবার সকাল ৬টায় ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর স্টেশন পয়েন্টে একটি তেলবাহী ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ রুটে চরাচলকারী ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে চলে যান। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর বেলা ৩টায় ট্রেন চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন








