Logo

অবশেষে মশালগাঁও সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৮ জুন, ২০২৬, ১১:৪২
অবশেষে মশালগাঁও সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে দুই দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা ১১ জনকে অবশেষে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় শূন্যরেখায় অবস্থানরত ১১ জনকে সোমবার রাত আনুমানিক ৩টার পর বিএসএফ ভারতীয় ভূখণ্ডে সরিয়ে নেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা এলাকায় নেই।

বিজ্ঞাপন

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।

এর আগে গত ৫ জুন রাত সাড়ে ৩টার দিকে মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪৯/৭-এস সীমান্ত পিলারের কাছে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এরপর তারা শূন্যরেখায় অবস্থান করছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD