চুনারুঘাটে খোয়াই নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নদীতে গোসল করতে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
বিজ্ঞাপন
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
রবিবার (১৪ জুন) বেলা ১১টা পর্যন্ত নিখোঁজ আব্দুল্লাহর সন্ধানে উদ্ধার কাজ চলমান ছিল।








