Logo

ময়মনসিংহ সদরে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৬ জুন, ২০২৬, ১৮:৩০
ময়মনসিংহ সদরে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুখাদ্য (ফিড) উৎপাদন, খাদ্যের মান নিয়ন্ত্রণে অনিয়ম এবং অন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে একটি ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর এলাকায় অবস্থিত ‘এ এম ফিড মিলস’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মৎস্য ও পশুখাদ্য উৎপাদন করে আসছে। পাশাপাশি উৎপাদিত খাদ্যের গুণগত মান নিশ্চিত করা হয়নি এবং বাজারজাতকরণের সময় অন্য স্বনামধন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

পরে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অননুমোদিত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD