Logo

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৭ জুন, ২০২৬, ১২:৩৪
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগেই দমকা বাতাসে উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়েছে। তবে ঘটনায় কেউ হতাহত হননি এবং মূল মঞ্চও অক্ষত রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়া উপকারভোগী ও অতিথিদের বসার জন্য তৈরি করা প্যান্ডেলটি হঠাৎ বাতাসের কারণে ধসে পড়ে। এ সময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিরা ছোটাছুটি করতে দেখা যায়।

পরে প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়া প্যান্ডেলের অবশিষ্ট অংশ সরিয়ে ফেলা হয়। একই স্থানে নতুন করে চেয়ার বসিয়ে উপস্থিত অতিথিদের বসার ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

আজ সকাল ১০টা ১৭ মিনিটের দিকে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD