বীরগঞ্জে গাঁজা-ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ হাশেম আলী (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাজী রহমানের ছেলে হাশেম আলীকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আলী জাফরী। রেইডিং টিমে আরও ছিলেন এএসআই ইমরান জাহান, সেপাই আলিফ পাশা, আব্দুর রাজ্জাক, আলামিন ও ওয়্যারলেস অপারেটর ফেরদৌস আহম্মেদ। এ সময় স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা হাশেম আলীর কাছ থেকে এসব মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।








