Logo

বারহাট্টায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
নেত্রকোণা সদর, নেত্রকোণা
১৭ জুন, ২০২৬, ১৩:০৩
বারহাট্টায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
ছবি: প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি হলেন, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. চঞ্চল মাহমুদ (৩২)। তিনি নেত্রকোনা মডেল থানার মামলা নং- ১(১২)১৫-এর ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দামের দিকনির্দেশনায় একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD