Logo

বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

profile picture
উপজেলা প্রতিনিধি
বালিয়াকান্দি, রাজবাড়ী
১৮ জুন, ২০২৬, ১৩:৪৬
বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী
ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জলবায়ু সহনশীল ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সফল কৃষক ও স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা মেলার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD