Logo

শাল্লায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত, কৃষি উন্নয়নে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
১৮ জুন, ২০২৬, ১৬:০৬
শাল্লায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত, কৃষি উন্নয়নে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অফ নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পার্টনার প্রকল্পের সহযোগিতায় উপজেলার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) অন্যতম। পিএফএসে প্রশিক্ষিত কৃষকদের অর্জিত জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা অন্যান্য অপ্রশিক্ষিত কৃষক-কৃষাণীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায়। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মুকিত।

অনুষ্ঠানে উপজেলা এলজিইডি কর্মকর্তা, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, কৃষিকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন, পার্টনার প্রকল্প কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং গ্রামীণ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD