Logo

আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
২০ জুন, ২০২৬, ১২:২০
আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ওই যুবকের কর্মকাণ্ডে তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবক আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে তারেক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর ভিডিও ও কনটেন্ট প্রকাশের অভিযোগ রয়েছে তারেকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় বিতর্ক সৃষ্টি করছেন।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, গত ঈদুল ফিতরের সময় আখাউড়া সড়কবাজারের একটি কাপড়ের দোকানের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন তারেক। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কিছু ভিডিও প্রকাশ করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জানান, সামাজিক পরিবেশ ও মূল্যবোধ রক্ষায় প্রশাসনের নজরদারি প্রয়োজন। তারা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় আলেম মুফতি ইয়াকুব হাসান বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন এবং এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD