Logo

সাপাহার আম বাজারে চালু হলো পুলিশ কন্ট্রোল রুম

profile picture
উপজেলা প্রতিনিধি
সাপাহার, নওগাঁ
২০ জুন, ২০২৬, ১১:৪৬
সাপাহার আম বাজারে চালু হলো পুলিশ কন্ট্রোল রুম
ছবি: প্রতিনিধি

নওগাঁর সাপাহারে আমের ভরা মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহৎ আম বাজারে চালু করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। বাজারে শৃঙ্খলা বজায় রাখা, প্রতারণা রোধ এবং জাল টাকার বিস্তার ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় সাপাহার জিরো পয়েন্ট মুক্তমঞ্চ এলাকায় উপজেলার বৃহৎ আম বাজারে কন্ট্রোল রুমটির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

উদ্বোধনের পর পুলিশ সুপার বাজারের বিভিন্ন আড়ত পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলেন। এ সময় নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আম মৌসুমে সাপাহার আম বাজারে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পরিবহন শ্রমিক নেতা জয়নাল আবেদীন, আম আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাতসহ স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুলিশের এই উদ্যোগ আম বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়াবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD