Logo

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ ইয়াবা

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২১ জুন, ২০২৬, ১৬:১৯
কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ ইয়াবা
ছবি: প্রতিনিধি

কক্সবাজার বিমানবন্দরে পাচারের সময় ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) সকালে বিমানবন্দরের কর্মীরা তল্লাশি চালিয়ে ওই নারীকে আটক করেন।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা জানান, ঢাকাগামী যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামাল তল্লাশির সময় ওই নারীর ব্যাগে ইয়াবা পাওয়া যায়।

বিজ্ঞাপন

আটক নারী জেসমিন আক্তার (৩৭)। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে কক্সবাজার থেকে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইট (VQ-922) এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর তার হোল্ড লাগেজ স্ক্যান করা হচ্ছিল। এ সময় স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা কর্মীরা লাগেজে সন্দেহজনক বস্তুর উপস্থিতির সংকেত পান।

পরে ওই যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থলেই ব্যাগ বহনকারী নারী যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবাসহ আটক নারীকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD