Logo

থানার সামনে সাংবাদিককে ঘিরে হামলা, অস্ত্রধারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
২১ জুন, ২০২৬, ১৯:৪৫
থানার সামনে সাংবাদিককে ঘিরে হামলা, অস্ত্রধারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ
ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. ইসমাইল হোসেন নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি জাতীয় দৈনিক জনবাণীর আখাউড়া প্রতিনিধি।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) বিকেলে আখাউড়া থানা রোডের সামনে এ ঘটনা ঘটে। এ সময় একটি দোকানেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা চিহ্নিত মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। মাদক পাচার সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশের জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক ইসমাইল হোসেন।

বিজ্ঞাপন

ইসমাইল হোসেন জানান, শনিবার বিকেলে তিনি থানা রোড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর, জামাল, খোরশেদ মিয়া ও তার ছেলে আলমসহ ২০ থেকে ৩০ জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, হামলাকারীরা এ সময় ‘রানা স্টিল’ নামের একটি দোকানেও হামলা চালায়। এতে তিনি ছাড়াও ওই দোকানের আশরাফুল ইমন আহত হন। হামলাকারীদের মধ্যে কয়েকজন মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, শনিবার রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD