ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া গাঙ্গপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মানরা পশ্চিমপাড়া গাঙ্গপাড় এলাকার আবু জাহানের বাড়ির একটি পরিত্যক্ত গোয়ালঘরে অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
অভিযানে ওই স্থান থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া (বড় উত্তমপুর) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. বাবুল প্রকাশ বাবু (২৫) এবং একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আল আমিন (৩৮)।
বিজ্ঞাপন
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








