Logo

বারহাট্টায় রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়ালি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
বারহাট্টা, নেত্রকোণা
৩০ জুন, ২০২৬, ১২:২৪
বারহাট্টায় রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়ালি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: প্রতিনিধি

দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চ্যুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়।

সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় প্রত্যেক শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেও এ কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD