দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, ১ জুলাই দিবাগত রাত ৩ টার পরে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মালামাল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় আট বোতল মদ এবং দুই হাজার নয়শ চল্লিশ পিচ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। একই দিন সকাল আনুমানিক ১০ টার পরে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিয়ামত মন্ডলের ঘোনা নামক স্থানে পরিচালিত অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আট চল্লিশ বোতল স্কাফ সিরাপ এবং আট বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন








