Logo

মির্জাপুরে বংশাই নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
৬ জুলাই, ২০২৬, ২১:০৩
মির্জাপুরে বংশাই নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ
ছবি প্রতিনিধি।

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলা সদরের ‘আলহাজ্ব একাব্বর হোসেন সেতুর নিচে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি মধ্যবয়সী এক পুরুষের বলে ধারণা করা হচ্ছে।পানিতে থাকায় মরদেহটি পচে ফুলে উঠেছে।স্থানীয়দের ধারণা,এক থেকে দুই দিন আগে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করাহবে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD