শেরপুরে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
‘একটি হলেও বৃক্ষরোপণ করবো, জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই প্রতিপাদ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির প্রথম পর্বে বিকেল ৪টায় মির্জাপুর বাজারে ৫০০ মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে বিকেল সাড়ে ৪টায় মির্জাপুর আমবাগান ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবির পরিচালক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মণ্ডল।








