Logo

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল গণিত শিক্ষক মুসার

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
১১ জুলাই, ২০২৬, ১২:২০
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল গণিত শিক্ষক মুসার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৪৯) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বড় সেতুর উত্তর পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. মুসা উপজেলার অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে জায়নামাজ হাতে নিজ বাড়ি থেকে স্থানীয় সাহেব বাড়ি জামে মসজিদের দিকে যাচ্ছিলেন তিনি। নুরাইনপুর-কেশবপুর সংযোগ সেতুর কাছে পৌঁছালে বাউফল থেকে কালিশুরীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম সাকিব জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০০ সালে মো. মুসা অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

বিজ্ঞাপন

তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD