Logo

আখাউড়ায় ‘মাদক নয়, জীবন চাই’ স্লোগানে মাদকবিরোধী সমাবেশ

profile picture
উপজেলা প্রতিনিধি
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
১১ জুলাই, ২০২৬, ১৩:৪১
আখাউড়ায় ‘মাদক নয়, জীবন চাই’ স্লোগানে মাদকবিরোধী সমাবেশ
ছবি: প্রতিনিধি

‘যুব সমাজ বাঁচাও, দেশ বাঁচাও—মাদক নয়, জীবন চাই’ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর-রাজেন্দ্রপুর গ্রামবাসীর উদ্যোগে উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, যুবকসহ নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম ভূইয়ার সভাপতিত্বে এবং মাওলানা ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আনু মিয়া, মো. সহিদ মিয়া, শিক্ষক কে এম ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন সোহাগ, ‘ঐক্যবদ্ধ আখাউড়া’র উদ্যোক্তা আমজাদ ভূইয়া, সাদ্দাম হোসেন ও রোবায়েদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। পরিবারের সদস্যদের মাদক থেকে দূরে রাখা এবং মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাড়া-মহল্লাভিত্তিক মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে এ কাজে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD