দাম্পত্য কলহের জেরে শিশুকে নিয়ে সুগন্ধা নদীতে মায়ের ঝাঁপ

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক বিরোধ ও মানসিক চাপে পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন এক নারী। তবে স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় অল্প সময়ের মধ্যেই মা ও শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নারী লাকি আক্তার নলছিটি শহরের বাসিন্দা। তিনি আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। অল্প সময়ের মধ্যেই মা ও মেয়েকে জীবিত উদ্ধার করে তীরে তোলা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে মেয়ের অভিভাবকত্ব নিয়ে নানা ধরনের মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি। দীর্ঘদিনের সেই মানসিক অস্থিরতা থেকেই আবেগের বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।
এ বিষয়ে সাইদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ সম্ভব না হওয়ায় তার মন্তব্য জানা যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা ও শিশু বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








