এইচএসসি পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না দুই শিক্ষার্থীর

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাফিজ (২২) ও স্বাধীন (২১) নামে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ নরসিংদীর হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে। অপর নিহত স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহীদ আসাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেল যোগাযোগে বাড়ি ফিরছিলেন। পরে বাজনাবো বাসস্ট্যান্ডে পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও স্বাধীনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনূর মিয়া বলেন, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।








