দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে মাদ্রাসায় চারা ও খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণকে উৎসাহিত করা এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে একটি বালিকা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ৪ নম্বর টাওয়ার টিলা এলাকায় অবস্থিত দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানার ২৫০ জন ছাত্রীর হাতে মোট ৪০০টি ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। একইসঙ্গে তাদের জন্য খেজুর, চিড়া, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই লক্ষ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষা ও সমাজকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।








