Logo

মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

profile picture
উপজেলা প্রতিনিধি
মীরসরাই, চট্টগ্রাম
৩০ জুলাই, ২০২৬, ১৫:১১
মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদ্য ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অংশগ্রহণকারীদের পরিচয়, মিছিলের প্রকৃত পরিস্থিতি এবং ঘটনার সার্বিক দিক যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, মিছিলে সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নেতৃত্ব দেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি ভোরের দিকে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরের কিছু ব্যক্তি এসে অল্প সময়ের জন্য মিছিল করে ছবি বা ভিডিও ধারণ করে দ্রুত সেখান থেকে চলে গেছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD