Logo

শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর...

profile picture
উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী
৩১ জুলাই, ২০২৬, ১৮:৫৪
শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর...
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী কাম ও গৃহশিক্ষক জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ভিডিওটি ছড়িয়ে পরার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে এ ঘটনার পর শুক্রবার (৩১ জুলাই) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ওই অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলিলুর রহমান বিদ্যালয়ের অফিস সহকারী হলেও তিনি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগেও তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, অভিযুক্ত অফিস সহকারীর বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল বলে স্থানীয়দের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে জলিলুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের গুঞ্জন শোনার পর পরই গত সোমবার ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি দেয়া হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি শামিম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD