ব্রাহ্মণপাড়ার নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মুন্নী ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ মুন্নী ইসলাম। রবিবার (২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করে প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেন।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়ায় যোগদানের আগে মুন্নী ইসলাম নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০১৯ সালের ৭ এপ্রিল সরকারি চাকরিতে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
শিক্ষাজীবনে মুন্নী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নবাগত ইউএনও মুন্নী ইসলাম দায়িত্ব গ্রহণের পর বলেন, ব্রাহ্মণপাড়াকে একটি আধুনিক, সেবাবান্ধব ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণপাড়াকে একটি আদর্শ উপজেলায় পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








