Logo

চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘর থেকে জামায়াত সমর্থক আটক

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৪ আগস্ট, ২০২৬, ১৬:২৭
চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘর থেকে জামায়াত সমর্থক আটক
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। স্থানীয়ভাবে তিনি জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, রাতে ওই নারীর ঘরে জহিরুল ইসলামকে দেখতে পান তারা। পরে তাকে আটক করে বারান্দার একটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতার কারণে রাতেই তাকে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে পরিস্থিতি শান্ত হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে হয়েছে। পাশাপাশি তিনি এলাকায় জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

তবে জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, জহিরুল ইসলাম তাদের দলের সদস্য নন। তাদের দাবি, তিনি শুধু দলের একজন সমর্থক; সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD