পীরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা

টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার মদনখালী ইউনিয়নের পাঁচমাথা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক আব্দুল করিম সরকার, মাহমুদুল হাসান, সরোয়ার জাহান, বখতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু এবং সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, টানা অতিবৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর শ্রেণির অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ৫ শতাধিক পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।








