Logo

ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৪ আগস্ট, ২০২৬, ১৭:৫১
ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আহত ও সংগ্রামী যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। যারা এ ধরনের চেষ্টা করছেন, তাদের তা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাইয়ের আন্দোলন কোনো একক দলের ছিল না; এটি ছিল দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD