Logo

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৪ আগস্ট, ২০২৬, ১৮:০৭
ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত
ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি মুদিদোকানে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ব্যক্তির ধারালো অস্ত্রের হামলায় দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সুমন (৩২)। তিনি সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে স্থানীয় বাসিন্দা হবিবুল ইসলামের মুদিদোকানে চুরির উদ্দেশ্যে সুমন প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। দোকানের পাশেই বসতঘর থাকায় শব্দ পেয়ে হবিবুল ইসলাম বাইরে এসে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন বলে অভিযোগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD