Logo

ফার্মগেটের আলোচনা সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১৭:১৯
ফার্মগেটের আলোচনা সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশ নেন। ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শিরোনামে আয়োজিত এ সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক এবং জুলাইয়ের ঘটনাপ্রবাহ নিয়ে বক্তব্য ও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, এ আয়োজনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিচালিত রাজনৈতিক আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন ধাপ এবং জুলাইয়ের ঘটনাবলির স্মৃতিচারণ ও মূল্যায়ন তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে নেতাকর্মীদের সামনে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনার বিভিন্ন দিকও আলোচনায় আসতে পারে।

ফার্মগেটের কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মসূচিকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সভায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD