Logo

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৯

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৪ আগস্ট, ২০২৬, ১৭:৫৭
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েত কাউছার জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে থাকা একটি স্ক্র্যাপ জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ দাবি করেন, হতাহতদের মধ্যে অনেকে শ্রমিক নন, তারা উৎসুক জনতা। তিনি জানান, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ দেখা দেয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে সেখানে গেলে গ্যাসের প্রভাবে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান জানান, সেখানে বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজন অসুস্থ হয়েছেন। শুরুতে অনেকে ঘটনাটিকে বিস্ফোরণ বলে মনে করেছিলেন।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও জানান, ইয়ার্ডে বিস্ফোরণের খবর সঠিক নয়।

বিজ্ঞাপন

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান বলেন, ১০ শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। অন্যদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। এটি গ্যাস নির্গমনের ঘটনা নাকি বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ইয়ার্ডে শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD