প্রেমিকার মৃত্যুর শোক সইতে না পেরে বিষপান, প্রাণ গেল প্রেমিকের

প্রেমের সম্পর্কে অবনতি ও কথা-কাটাকাটির জেরে ঘুমের ওষুধ খেয়ে প্রেমিকার মৃত্যুর পরদিন বিষপানে তানভীর হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর শহরের চানমারী এলাকায় তার বোনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত তানভীর হোসেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের বাসিন্দা। তিনি এবার চরভদ্রাসন সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, চরভদ্রাসনের পাশের উপজেলা সদরপুরের একটি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তানভীরের প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে তানভীরের সঙ্গে তার প্রেমিকার কথা-কাটাকাটি হয়। এরপর ওই রাতেই প্রেমিকা ঘুমের ওষুধ খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।
বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে রাতেই উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মেয়েটির মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই খবর জেনে গতকাল সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা থেকে তানভীর তার বোনের ফরিদপুর শহরের ভাড়া বাসা ফরিদপুর শহরের চানমারী আসেন। সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষপানের কারণে তানভীরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।








