Logo

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
আদিতমারী, লালমনিরহাট
২৩ আগস্ট, ২০২৬, ১২:১৬
১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ
ছবি: সংগৃহীত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রস্তুতির খবর পেয়ে ২২ আগস্ট রাত ১টার দিকে আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাউয়ারচর এবং ২৩ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জুম্মাপার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিজিবির টহলদল সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে। পরে তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD