Logo

চট্টগ্রামে ছয় থানার ওসি বদলি, নতুন দায়িত্বে যারা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৪ আগস্ট, ২০২৬, ১৩:১৬
চট্টগ্রামে ছয় থানার ওসি বদলি, নতুন দায়িত্বে যারা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ছয়টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় এই পরিবর্তনের অংশ হিসেবে কয়েকজন কর্মকর্তাকে নতুন থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী, খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার পরিবর্তে সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিম খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার নতুন ওসি করা হয়েছে। অন্যদিকে কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মণ্ডলকে হালিশহর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিটি এসবির মোহাম্মদ একরাম উল্লাহ পেয়েছেন সদরঘাট থানার ওসির দায়িত্ব।

অফিস আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD