Logo

কটিয়াদীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
২৬ আগস্ট, ২০২৬, ১৫:২৬
কটিয়াদীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের চলাচল এবং দৈনন্দিন জীবনযাপনে সহায়তার জন্য বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের হাতে সহায়ক উপকরণ তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৩০টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, ডিজিটাল সাদা ছড়ি, এলবো ক্র্যাচ, অক্সিলারি ক্র্যাচ, শিশু কর্নার ও কম্বলসহ বিভিন্ন সামগ্রী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আরশাফুল হক দাদনসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সহায়ক উপকরণ পেয়ে শিশু ও তাদের অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এসব উপকরণ শিশুদের চলাফেরা, শিক্ষা গ্রহণ এবং দৈনন্দিন জীবনযাপনে গুরুত্বপূর্ণ সহায়তা করবে। একই সঙ্গে নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পাদনে তাদের আত্মবিশ্বাসও বাড়বে।

সভায় বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা শুধু তাদের অধিকার রক্ষার বিষয় নয়, বরং একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের কল্যাণে এ ধরনের সহায়ক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD