Logo

সেবার মান উন্নয়নে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ ত্রাণমন্ত্রীর

profile picture
উপজেলা প্রতিনিধি
লালমনিরহাট সদর, লালমনিরহাট
২৬ আগস্ট, ২০২৬, ১৪:৫৭
সেবার মান উন্নয়নে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ ত্রাণমন্ত্রীর
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সদর হাসপাতালের বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার, পরিচ্ছন্নতা নিশ্চিত, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং রোগীদের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিজ্ঞাপন

বুধবার (২৫ আগস্ট) সকালে লালমনিরহাট সদর হাসপাতালের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, আগের মতো হাসপাতাল পরিচালনা করা যাবে না। হাসপাতালে যতটুকু সম্পদ রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু সমস্যা ও ঘাটতির কথা না বলে বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, লালমনিরহাট একটি সীমান্তবর্তী ও তুলনামূলক পিছিয়ে থাকা জেলা। ২৫০ শয্যার হাসপাতাল থাকলেও প্রয়োজনীয় জনবলসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। তবে সরকার নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি বন্ধের ওপর গুরুত্বারোপ করে ত্রাণমন্ত্রী বলেন, আউটসোর্সিং কর্মচারীরা যাতে রোগীদের কাছ থেকে কোনো ধরনের টাকা নিতে না পারেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নজরদারি করতে হবে।

হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্থায়ী ফুলের গাছ লাগানো, ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ এবং রোগীদের সুবিধার্থে সাউন্ড সিস্টেম চালুর নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

সভায় জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD