Logo

বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক আটক

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৮ আগস্ট, ২০২৬, ১৩:৫২
বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক আটক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আহত অবস্থায় আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ভারতীয় একটি চোরাকারবারি দল কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ করানোর চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিদের থামার জন্য বিজিবি সদস্যরা নির্দেশ দিলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে চোরাকারবারি দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক বলাই দাস বর্তমানে তাদের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD