Logo

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
২৮ আগস্ট, ২০২৬, ১৫:৫২
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার ‘মরা নদী’তে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা ওয়াসিম ফিরোজ জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে পাঁচ শিশু ‘মরা নদী’তে বন্যার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD